বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি      দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত      গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩      আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটি      আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, অর্থ উদ্ধারে প্রয়োজনে বিদেশে চিঠি      হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর প্রাণহানি      
দেশজুড়ে
রাজশাহীতে মাদক সেবনের দায়ে আটক দুজনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী মহানগরীর পৃথক দুই এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

তিনি জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নগরীর ভুগরইল মধ্যপাড়া এলাকা থেকে ইমন আলী (২৬) নামের এক যুবককে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি ওই এলাকার মো. হোসেন আলীর ছেলে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ট্যাপেন্টাডল ট্যাবলেট রাখার অভিযোগে ইমন আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, একই দিন বিকেল সোয়া ৩টার দিকে চন্দ্রিমা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। মেহেরচন্ডি মোড় এলাকায় মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে মো. রুবেল ইসলাম (২২) নামের এক যুবককে আটক করা হয়। তিনি মেহেরচন্ডি কড়াইতলা এলাকার মো. কেতাবুল ইসলামের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালতে রুবেল ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   মাদক সেবন   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close