বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
রাজনীতি
শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত ষড়যন্ত্র করছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম আপডেট: ১৬.০৯.২০২৬ ১:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে ভারত অনেক ঘাতককে আশ্রয় দিয়েছে বলেও দাবি করেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের ইন্ধনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ‘গভীর ষড়যন্ত্রের’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রিজভী বলেন, “শেখ হাসিনাকে ঘিরে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তের জাল বিস্তার করছে। এভাবে দুই দেশের সম্পর্কের উন্নয়ন হতে পারে না।” ১৪শ হত্যাকাণ্ডের হুকুমদাতা শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের কাছে হস্তান্তর করছে না। তাকে হস্তান্তর না করার পেছনে গভীর কোনো উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, “ভারত অনেক ঘাতককে আশ্রয় দিয়েছে। তাদের আশ্রয় দেওয়ার বিষয়টিও বাংলাদেশের মানুষের জন্য উদ্বেগের।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না—এমন সিদ্ধান্ত নেওয়ার পরদিনই আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।” এটিও একটি ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন রিজভী।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ভারত-বাংলাদেশ   শেখ হাসিনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close