বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
বিনোদন
ফ্রি প্যালেস্টাইন বলায় শিরানের ট্যুর থেকে বাদ ম্যাকলেমোর
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কনসার্টের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে অবস্থান ও ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার পর ব্রিটিশ পপ তারকা এড শিরানের যুক্তরাষ্ট্র সফরের বাকি আয়োজনগুলো থেকে বাদ পড়েছেন মার্কিন র‍্যাপার ম্যাকলেমোর।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরানের ‘লুপ ট্যুর’-এর উদ্বোধনী আয়োজনে ফিলিস্তিনিদের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে বক্তব্য দেন ম্যাকলেমোর। এরপর বিভিন্ন স্টেডিয়াম ও ভেন্যু কর্তৃপক্ষ তাকে লাইনআপে রাখার বিষয়ে আপত্তি জানায় বলে জানিয়েছে কনসার্টের প্রমোটার মেসিনা ট্যুরিং গ্রুপ।

প্রমোটারদের ভাষ্য, ম্যাকলেমোরকে যুক্ত রাখলে কয়েকটি ভেন্যু কর্তৃপক্ষ কনসার্ট আয়োজনের অনুমতি দেবে না বলে জানায়। এতে পুরো সফর বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়। পরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিরানের অবশিষ্ট আটটি শো থেকে ম্যাকলেমোরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

৪ সেপ্টেম্বর মেটলাইফ স্টেডিয়ামে গান পরিবেশনের একপর্যায়ে ম্যাকলেমোর বলেন, “বড় একটি স্টেডিয়ামে দাঁড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলার সুযোগ পাওয়াই এই সফরে যোগ দেওয়ার অন্যতম কারণ। তিনি গাজা ও অধিকৃত পশ্চিম তীরের মানুষকে উদ্দেশ করে সংহতির কথাও জানান। এ সময় মঞ্চের পর্দায় গাজায় ধ্বংসযজ্ঞের ছবি প্রদর্শন করা হয়।”

পরদিন ৫ সেপ্টেম্বরের পরিবেশনাতেও ফিলিস্তিনের প্রতি সংহতি জানান তিনি। ইহুদি দর্শকদের উদ্দেশে ম্যাকলেমোর বলেন, ইসরায়েল ও বর্ণবাদের সমালোচনা করা ইহুদিদের বিরোধিতা নয়। তার বক্তব্য ভালোবাসা, শান্তি ও সব মানুষের সমান মর্যাদার পক্ষে।

ম্যাকলেমোরের বক্তব্যের পর ইসরায়েলি আমেরিকান কাউন্সিল (আইএসি) তার সমালোচনা করে। সংগঠনটি অভিযোগ করে, তিনি কনসার্টের মঞ্চকে একতরফা প্রচারণার জন্য ব্যবহার করেছেন। এর মধ্যে ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামের মালিক ও মার্কিন ধনকুবের রবার্ট ক্রাফটও ম্যাকলেমোরের প্রবেশে আপত্তি জানান এবং অন্য স্টেডিয়াম কর্তৃপক্ষকে একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তবে ট্যুর থেকে বাদ পড়ায় কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন চারবারের গ্র্যামিজয়ী ম্যাকলেমোর। তিনি বলেন, “তিনি, এড শিরান কিংবা পিঙ্ক—কেউই প্রকৃত ভুক্তভোগী নন; তাদের ক্যারিয়ার, অর্থ, নিরাপত্তা ও পরিবার রয়েছে। তার মতে, গাজার ফিলিস্তিনিরাই প্রকৃত ভুক্তভোগী।”

ম্যাকলেমোর আরও বলেন, “ফ্রি প্যালেস্টাইন বলার কারণে মঞ্চ হারাতে হলেও যদি এর মাধ্যমে বিশ্ববাসীর দৃষ্টি আবার ফিলিস্তিনের দিকে ফেরে, তাহলে সেটিই তার ক্যারিয়ারের সবচেয়ে সফল ট্যুর হয়ে থাকবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ফ্রি প্যালেস্টাইন   ম্যাকলেমোর  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close