মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      ● নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান      ● আজকের শিশুরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী      
বিনোদন
ম্যাকলেমোরকে বাদ, শিরানের ট্যুর ছাড়লেন সহশিল্পীরাও
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেওয়ায় মার্কিন র‌্যাপার ম্যাকলেমোরকে সফর থেকে বাদ দেওয়ার ঘটনায় এড শিরানের যুক্তরাষ্ট্র সফর থেকে সরে দাঁড়িয়েছেন অন্য সহশিল্পীরাও। তাদের মধ্যে রয়েছেন বিলি আইলিশের ভাই ফিনিয়াস, আইরিশ গায়ক অ্যারন রো, ডেনিশ ব্যান্ড লুকাস গ্রাহাম ও আইরিশ ফোক ব্যান্ড বেওগা।

তবে ম্যাকলেমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তার নয় বলে জানিয়েছেন শিরান। ইনস্টাগ্রামে তিনি বলেন, “সফরের প্রমোটার মেসিনা ট্যুরিং গ্রুপই দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছে।”

গাজা নিয়ে প্রকাশ্য বিতর্কে জড়াতে চান না জানিয়ে শিরান বলেন, “ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ঘটনায় তিনি মর্মাহত।” তবে রাজনৈতিক বিষয়ে নিজের পেশাগত প্ল্যাটফর্ম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শিরানের ভাষ্য, “তার অনুষ্ঠানে বিভিন্ন পটভূমির মানুষ ও শিশুরা আসে। তাই তিনি নিজের খ্যাতি ও প্ল্যাটফর্মকে নিরাপদ জায়গা হিসেবে ধরে রাখতে চান।” একই সঙ্গে ম্যাকলেমোরের নিজের বিশ্বাসের পক্ষে দৃঢ়ভাবে কথা বলার অধিকারকেও সম্মান করেন তিনি।

এদিকে লুকাস গ্রাহাম ও বেওগা জানিয়েছে, বেসামরিক মানুষের মৃত্যু ও ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে শিল্পীদের চুপ করিয়ে দেওয়া হয়—এমন পরিবেশে তারা গান পরিবেশন করতে রাজি নয়।


কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  ম্যাকলেমোর   এড শিরান   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close