মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
প্রিয় ক্যাম্পাস
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর চানখারপুল এলাকার একটি ছাত্র মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনিক চন্দ্র পাল নামে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মেসের কক্ষ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অনিক জবির চারুকলা অনুষদের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সিলেটে। বর্তমানে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মেসের সদস্য ও জবি শিক্ষার্থী জয় ভূঁইয়া জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে অনিকের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার রাতে তার এক ব্যাচমেট ফোনে যোগাযোগ না পেয়ে মেসে গিয়ে খোঁজ নিতে বলেন। পরে তারা দুজন কক্ষের দরজায় দীর্ঘক্ষণ কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাননি।

দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হলে জানালার কাচ ভেঙে ভেতরে তাকিয়ে অনিককে ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে দরজা খুলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেস সদস্য ও সহপাঠীদের বরাতে জানা গেছে, ঘটনার দুই দিন আগে অনিকের সঙ্গে তার প্রেমিকার বিচ্ছেদ হয়। এরপর তার মোবাইল ফোন বন্ধ ও ভাঙা অবস্থায় পাওয়া যায়। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলে যান জবির ড্রয়িং ও পেইন্টিং বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সুবাস পাল। তিনি বলেন, “খবর পাওয়ার পর দ্রুত হাসপাতালে পৌঁছালেও ততক্ষণে অনিক মারা গেছেন। তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন এবং স্বজনেরা এলে প্রয়োজনীয় মেডিকেল ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

এদিকে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. রফিকুল ইসলাম বলেন, “তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  জবি   শিক্ষার্থী   ঝুলন্ত মরদেহ   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close