বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      
দেশজুড়ে
টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদের নেতৃত্বে অভিযানে সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে দীর্ঘদিনের দখল থেকে ফুটপাত ও সড়কের একটি অংশ মুক্ত হয়।

দখলমুক্ত হওয়ায় সড়কটি পথচারী ও যানবাহন চলাচলের জন্য আগের তুলনায় স্বাভাবিক হয়েছে। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ বলেন, “নগরীর যানজট কমানো ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

অভিযানের সময় মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, মহানগর তারেক জিয়া পরিষদের সদস্য সচিব বীর রহমান, যুবদল নেতা ফারুক মৃধাসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  গাজীপুর সিটি কর্পোরেশন   উচ্ছেদ অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close