বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      
প্রিয় ক্যাম্পাস
ইবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি তন্ময় সাহা জয়
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বিভাগের সাবেক সভাপতি বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামানকে ১৫ সেপ্টেম্বর থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় ১৬ সেপ্টেম্বর থেকে তিন বছরের জন্য বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করায় অধ্যাপক ড. রশিদুজ্জামানকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নবনিযুক্ত সভাপতি তন্ময় সাহা জয় বলেন, “বিভাগের একজন শিক্ষককে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। বর্তমানে বিভাগে শ্রেণিকক্ষ ও শিক্ষকদের কক্ষ সংকট, সেশনজট এবং প্রয়োজনীয় ল্যাবের অভাব রয়েছে।”

তিনি বলেন, “প্রশাসনের সহযোগিতায় দ্রুত শ্রেণিকক্ষ ও শিক্ষকদের কক্ষ সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি মাল্টিমিডিয়া ল্যাব স্থাপনের কাজও দ্রুত বাস্তবায়নের চেষ্টা থাকবে।”

তন্ময় সাহা জয় আরও বলেন, “ইতোমধ্যে বিভাগে তিনজন প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবেন তিনি।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ইবি   জার্নালিজম বিভাগ   সভাপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close