মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সীতাকুণ্ডে লরিচাপায় শিশুসহ নিহত ৫      ● বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের      ● ক্রসফায়ার বলতে বিচারবহির্ভূত হত্যা বোঝাননি আইজিপি : পুলিশ সদরদপ্তর      ● অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১২০-১৪০ কিমি      ● রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ      ● বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুর দাপট চলছেই, আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২১৮      
দেশজুড়ে
বিয়ের তিন দিন পর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৮ পিএম

বিয়ের আনন্দ কাটতে না কাটতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নববিবাহিত যুবক ইকনের। লক্ষ্মীপুরের রামগঞ্জে জিপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আলিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকন রামগঞ্জ পৌরসভার জগতপুর গ্রামের যোগীবাড়ির বাসিন্দা। তিনি রামগঞ্জের আরএসএল নেটওয়ার্কে সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ইকনসহ তিনজন মোটরসাইকেলে করে যাওয়ার সময় আলিপুর বাজারসংলগ্ন এলাকায় একটি জিপ গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রামগঞ্জে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ইকনের অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ইকনের চাচাতো ভাই রুবেল জানান, মাত্র তিন দিন আগে বিয়ে করেছে ইকন। আমরাই মনকে মানাতে পারছি না। তার পরিবার কেমনে সইবে! নতুন জীবনের স্বপ্ন নিয়ে যখন পরিবারে আনন্দের আমেজ চলছিল, তখনই মর্মান্তিক দুর্ঘটনায় সবকিছু যেন মুহূর্তেই থেমে গেল। নববধূকে রেখে চিরবিদায় নিতে হলো তাকে।

ইকনের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close