বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
দেশজুড়ে
নীলফামারীতে গুড নেইবারসের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও সংস্থাটির নিবন্ধিত শিশু পরিবারের সদস্যদের চিকিৎসা সেবার পাশাপাশি খাদ্য সহায়তা দেওয়া হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বালাপাড়া এলাকায় গুড নেইবারস বাংলাদেশের কার্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দেন নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহবুবুল আলম এবং শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক শেখ ফরিদ আহমেদ। চিকিৎসা শেষে রোগীদের প্রেসক্রিপশন ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

দুপুরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক। গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপির ব্যবস্থাপক বিভব দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার সিনিয়র অফিসার (স্বাস্থ্য) মরিয়ম ইয়াসমিন।

অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন সংস্থার মেডিক্যাল অফিসার ডা. আবু তাহের সবুজ।

গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপির ব্যবস্থাপক বিভব দেওয়ান জানান, ক্যাম্পে দেড়শ জনকে চিকিৎসা দিয়ে প্রেসক্রিপশন ও ওষুধ দেওয়া হয়েছে। পাশাপাশি চারশ জনকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

খাদ্য সহায়তার প্যাকেটে ছিল সরিষার তেল, মসুর ডাল, আটা, চিনি, সাবান ও ডিটারজেন্ট।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   স্বাস্থ্য ক্যাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close