বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      
দেশজুড়ে
চাঁদাবাজির মামলায় টঙ্গীতে বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি রাতুল সিকদার অমি (২২) ও তার সহযোগী রাজু শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর সাতাইশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। টঙ্গী পশ্চিম থানার পুলিশ এ অভিযান চালায়।

গ্রেপ্তার রাতুল সিকদার অমি সাতাইশ এলাকার রেজা সিকদারের ছেলে। তিনি ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন। অপর আসামি রাজু শেখ একই এলাকার খরতৈল গ্রামের মৃত শহিদ শেখের ছেলে।

পুলিশের ভাষ্য, কয়েক মাস আগে সড়কের একটি কাজকে কেন্দ্র করে এক ঠিকাদারের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করেন রাতুল। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগে মামলা করা হলে তদন্তের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং চাঁদা দাবির বিষয়টি প্রকাশ্যে আসার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাতুল সিকদার অমিকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠানের করা চাঁদাবাজির মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”


কেকে/সাশ






আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজির মামলা   টঙ্গী   ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close