মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
প্রিয় ক্যাম্পাস
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বার্ষিক আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬ শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, “পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। জয়-পরাজয় বড় কথা নয়, খেলার মাঠ থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো ক্রীড়াসুলভ মানসিকতা ও শৃঙ্খলাবোধ অর্জন করা। খেলার মাঠে শতভাগ প্রতিযোগিতা থাকবে, কিন্তু খেলা শেষে আমরা সবাই একে অপরের প্রতি সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখব।”

তিনি আরও বলেন, “কিছু প্রতিকূলতা ও পর্যাপ্ত সুবিধার ঘাটতি সত্ত্বেও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণই এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীবান্ধব ক্রীড়া চর্চাকে উৎসাহিত করে আসছে। ভবিষ্যতে সারা বছরজুড়ে এমন ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।”

অনুষ্ঠানে বক্তব্য দেন আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন, আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার খেলা পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ড. মো. মজনুজ্জামান, আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতার খেলা পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ড. শৈবাল চন্দ এবং শরীর চর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ-হেল-কাফি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. আব্দুর রউফ সরকার, শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক উজ্জল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. জাহাঙ্গীর আলম ও মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠান পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি   আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close