নেত্রকোনার মদন উপজেলায় ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার উচিতপুর ট্রলার ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার বাসিন্দা সালমা আক্তার (৩৪), কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা হৃদয় হাসান (২৪) ও ব্রাহ্মনবাড়িয়ার সদর থানার মিনা বেগম (৪৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ব্রাহ্মনবাড়িয়া থেকে মাদক নিয়ে এসে নেত্রকোনায় বিক্রি করতে চেয়েছিল। সোমবার (১৪ সেপ্টেম্বর) মদন উচিতপুর ট্রলার ঘাট এলাকায় আসলে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের র্যাব-১৪ এর একটি দল তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার মদন থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রজু হয়। বুধবার তাদেরকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদেরকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।’
কেকে/এআই