বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      
দেশজুড়ে
বাঘায় ফেয়ারডিলসহ গ্রেপ্তার তিন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম

রাজশাহীর বাঘা উপজেলায় বিপুল পরিমাণ ফেয়ারডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে র‍্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বাঘা পৌরসভার কলিগ্রাম এলাকার একটি  বাড়িতে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের একটি শয়নকক্ষ থেকে ১২৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেয়ারডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর বাঘা থানার কলিগ্রাম গ্রামের রেজাউল করিম (৪২), পাবনার ঈশ্বরদী থানার নুরমহল কলেজ রোড এলাকার মোশরাফ (৫৫) ও একই এলাকার আজিজুল হক (৩৮)।

র‍্যাব জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কলিগ্রাম গ্রামের একটি বাড়িতে মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়িটির একটি শয়নকক্ষ থেকে ১২৫ বোতল ভারতীয় ফেয়ারডিল জব্দ করা হয়। একই সময় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বাঘা   ফেয়ারডিল   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close