বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      
প্রিয় ক্যাম্পাস
ডেঙ্গুতে ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীর মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের নূর জাহান নামের শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নূর জাহান বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কুমিল্লার আদর্শ সদর উপজেলার কমলাপুর গ্রামের আব্দুল সালামের মেয়ে। তার স্বামীর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগারা এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার ডেঙ্গুতে আক্রান্ত হন নূর জাহান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলা বিভাগের শিক্ষার্থী আরিফ হোসাইন বলেন, ‘বুধবার বাদ জোহর নূর জাহানের স্বামীর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগারা এলাকায় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

বাংলা বিভাগের শিক্ষার্থী আফরিন সুলতানা বলেন, ‘নূর জাহান আপুর অল্প বয়সে মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত হয়েছি। ডেঙ্গুতে তার মৃত্যু হয়েছে, এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহ তাকে মাফ করুন।’

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, ‘আমার ছাত্রী নূর জাহান অত্যন্ত ভদ্র মেয়ে ছিল। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে সে নিয়মিত অংশগ্রহণ করত। সে অনেক সৃজনশীল ছিল। তার মৃত্যু সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত ও মর্মাহত।’

নূর জাহানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঞা, উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞাসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু   ভিক্টোরিয়া   কলেজ   শিক্ষার্থী   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close