বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে : মাহদী আমিন       হাম উপসর্গে আরও আট শিশুর প্রাণহানি, আক্রান্ত ১৩২০      একনেকে অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প      জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      গুলশানে আ.লীগের মিছিলের পাঁচ দিন পর ওসি ক্লোজড      শিক্ষিকা রনজিনা নিহতের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার      পাঠ্যবইয়ে ঠাঁই পাচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’      
দেশজুড়ে
মাদক সেবনের দায়ে কালাইয়ে যুবকের ছয় মাসের কারাদণ্ড
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় ট্যাপেন্টাডল সেবনের দায়ে সাগর ফকির (২৬) নামের যুবককে গ্রেপ্তারের পর মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদারপুর বাজার এলাকায় ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

দণ্ডপ্রাপ্ত সাগর ফকির মাদারপুর গ্রামের মৃত সিরাজুলের ছেলে। পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। পরে তিনি সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী সাগর ফকিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাদক সেবন ও এর বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মাদক সেবন   কালাই   যুবক   কারাদণ্ড   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close