বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড      প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে : মাহদী আমিন       হাম উপসর্গে আরও আট শিশুর প্রাণহানি, আক্রান্ত ১৩২০      একনেকে অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প      জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      গুলশানে আ.লীগের মিছিলের পাঁচ দিন পর ওসি ক্লোজড      শিক্ষিকা রনজিনা নিহতের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার      
প্রিয় ক্যাম্পাস
ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম আপডেট: ১৬.০৯.২০২৬ ৬:৫৫ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (ডব্লিউইউবি) যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লিডস-’র সহযোগিতায় ‘ফ্রম কোলাবুরেশন টু পাবলিকেশন্স : অ্যাডভান্সিং রিসার্চ এক্সসিলেন্স’ (সহযোগিতা থেকে প্রকাশনা : গবেষণার উৎকর্ষ সাধন) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ‘ফাউন্ডিং ট্রেজারার মোরশেদা চৌধুরী অডিটোরিয়ামে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি পরিচালনা করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লিডস-’র ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ফয়সাল আহমেদ। আন্তর্জাতিক অ্যাকাডেমিক ও গবেষণা সহযোগিতা জোরদার করার সুযোগগুলো অন্বেষণ করতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অ্যাকাডেমিক নেতৃত্ব, শিক্ষকবৃন্দ এবং জ্যেষ্ঠ শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মশালায় গবেষণার উৎকর্ষ বৃদ্ধি এবং অ্যাকাডেমিক সহযোগিতার মাধ্যমে উচ্চমানের গবেষণা প্রকাশনার কার্যকর পথ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। অধ্যাপক ড. মোহাম্মদ ফয়সাল আহমেদ গবেষণা সহযোগিতা, আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্কিং, যৌথ প্রকাশনা এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব শক্তিশালী করার সুযোগের বিষয়ে মূল্যবান মতামত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ লিডস-’র মধ্যে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে একটি বিশেষ আলোচনা সেশনও অনুষ্ঠিত হয়। আলোচনায় যৌথ গবেষণা উদ্যোগ; সম্মেলন, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির যৌথ আয়োজন; যৌথ প্রকাশনা; পিএইচডিতে ভর্তি ও বৃত্তির সুযোগ; যৌথ গবেষণার জন্য অর্থায়ন এবং পাঠ্যক্রম উন্নয়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

কর্মসূচির অংশ হিসেবে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অ্যাকাডেমিক নেতৃত্ব এবং ‘ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ’-র শিক্ষকদের অংশগ্রহণে “Course Simulation for Business Studies” (ব্যবসায় শিক্ষার জন্য কোর্স সিমুলেশন) বিষয়ক একটি পৃথক সেশন আয়োজন করা হয়। এ সেশনে ব্যবসায় শিক্ষায় বিজনেস সিমুলেশন এবং অভিজ্ঞতামূলক শিখন পদ্ধতির প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়, যেখানে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা বৃদ্ধি এবং পাঠ্যক্রম উন্নয়নে সহায়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির জ্যেষ্ঠ অ্যাকাডেমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম নুরুল ইসলাম; রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম; অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চর ডিন ও ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. একিউএম শফিউল আজম; রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক ও ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. সেলিম আহমেদ; জয়েন্ট রেজিস্ট্রার মো. কামরুল হোসেন এবং জয়েন্ট কন্ট্রোলার অফ এক্সামিনেশনস মোহাম্মদ সাইফুল হান্নান।  

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন আইকিউএসির পরিচালক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান; কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল; বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান প্রকৌশলী ড. স্বপন কুমার সরকার; এবং বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষকবৃন্দ।

আন্তর্জাতিক অ্যাকাডেমিক অংশীদারিত্ব সম্প্রসারণ, গবেষণা সহযোগিতার প্রসার এবং শিক্ষক ও শিক্ষার্থীদের বৈশ্বিক অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের সহায়তায় এ কর্মশালাটি আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সমন্বয় করেন জুনিয়র ডেপুটি রেজিস্ট্রার আফরোজা শিপলা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ওয়ার্ল্ড ইউনিভার্সিটি   গবেষণা   কর্মশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close