বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড      প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে : মাহদী আমিন       হাম উপসর্গে আরও আট শিশুর প্রাণহানি, আক্রান্ত ১৩২০      একনেকে অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প      জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      গুলশানে আ.লীগের মিছিলের পাঁচ দিন পর ওসি ক্লোজড      শিক্ষিকা রনজিনা নিহতের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার      
দেশজুড়ে
ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন কাউখালীর কানিজ ফাতিমা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএসসি (অনার্স) পরীক্ষায় সারা দেশের মধ্যে সেরা ফলাফল অর্জন করে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেয়েছেন পিরোজপুরের কাউখালীর কানিজ ফাতেমা (মিম)। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে গণিত বিভাগে সিজিপিএ-৪ এর মধ্যে ৩ দশমিক ৯৭ পেয়ে এ সম্মাননার জন্য নির্বাচিত হন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তার হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

কানিজ ফাতেমা বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে গণিত বিভাগ থেকে ২০২৩ সালে বিএসসি সম্পন্ন করেন। তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের এএলএম জিয়াউল আহাসান (বাচ্চু মোল্লা) ও রওশন জাহান দম্পত্তির সন্তান। চার বোনের মধ্যে কানিজ ফাতিমা সবার বড়। 

কানিজ ফাতিমা জোলাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষ করেন। পরবর্তী ২০১৭ সালে জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৯৫ পেয়ে এসএসসি এবং ২০১৯ সালে পিরোজপুর সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ ৫.০০ পেয়ে এইচএসসি পাস করেন। বর্তমানে সরকারি ব্রজমোহন কলেজে গণিত বিষয়ে মাস্টার্সে অধ্যায়নরত। ভবিষ্যতে সে বিসিএস ক্যাডার হতে চায়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে কানিজ ফাতেমা (মিম) বলেন, ‘আমার এ অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের। আমার শিক্ষক, পরিবার ও স্বজনদের সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করবো।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড   কাউখালী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close