বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      
দেশজুড়ে
জলঢাকায় মিনি স্টেডিয়ামের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ঐতিহ্যবাহী চড়কডাঙ্গা খেলার মাঠে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালন করে তারা।
  
​কর্মসূচিতে শিক্ষার্থী ও স্থানীয় প্রতিনিধিরা দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরবর্তীতে ইউনিয়ন ভূমি অফিস ঘেরাও করেন।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কৈমারী ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার রেজওয়ান হোসেন সরকারী গেজেট ও নির্দেশনা তোয়াক্কা না করে ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেকের সঙ্গে আর্থিক লেনদেন ও আঁতাতের মাধ্যমে নিজের গ্রামের হাটকে মাঠ দেখিয়ে একটি অসত্য ও ভিত্তিহীন প্রতিবেদন দাখিল করেছেন। কৈমারী একটি জনবহুল ও প্রাণকেন্দ্র এলাকা, যেখানে আশেপাশের ৪-৫টি ইউনিয়নের সর্বস্তরের মানুষ নিয়মিত যাতায়াত করেন। তহসিলদার ও ইউপি চেয়ারম্যানের এমন অন্যায় সিদ্ধান্ত কৈমারীবাসীর সঙ্গে চরম বৈষম্যের শামিল। 

তাদের অভিযোগ, এ বিষয়ে ইউএনও অবগত করেও কোনো সুফল পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তব্য দেন যাযাবর স্পোর্টিং ক্লাবের সভাপতি মোকাররম হোসেন লাল, স্থানীয় শিক্ষক মাহফুজার রহমান তুফান, ব্যবসায়ী খায়রুল আলম মোড়ল, মাওলানা মুক্তি মনিরুজ্জামান, জুলাই যোদ্ধা সম্রাট শাহরিয়ার সেতু, ফারুক হোসেন প্রমুখ।

​মানববন্ধন শেষে ছাত্র-জনতা ইউনিয়ন ভূমি অফিস ঘেরাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভূমি কর্মকর্তা (তহসিলদার) রেজওয়ান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠির আলোকে এবং আলোচনা সাপেক্ষেই এ প্রতিবেদন প্রস্তুত করে প্রেরণ করেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী যেখানে খাস জমি রয়েছে সে অনুযায়ী আমরা প্রতিবেদন তৈরি করেছি। তবে এখনও ফাইনাল প্রতিবেদন জমা হয়নি। স্থানীয় জনগণের দাবির বিষয়টি জেলা প্রশাসক স্যারের সঙ্গে আলোচনা করলে হয়তো বা সমাধান হবে।’

​আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ঐতিহ্যবাহী এ ঐতিহাসিক মাঠে তারুণ্যের বিকাশ ও খেলাধুলার প্রসারে অবিলম্বে মিনি স্টেডিয়াম ঘোষণা না করা হলে এবং বিতর্কিত প্রতিবেদন সংশোধন না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  জলঢাকা   মিনি স্টেডিয়াম   বিক্ষোভ   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close