বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      
জাতীয়
ফ্যাসিবাদী সরকারের প্রধানসহ সাজাপ্রাপ্তদের ফেরানোর প্রক্রিয়া চলছে : শামা ওবায়েদ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘সাজাপ্রাপ্ত আসামি, ফ্যাসিবাদী সরকারের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রীসহ গতকাল যাদের সাজা হয়েছে, তাদেরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং শহিদ শরিফ ওসমান হাদি হত্যায় যুক্ত সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মানুযায়ী কাজ ও চিঠিপত্র আদান-প্রদান চালিয়ে যাচ্ছে।’ 

শামা ওবায়েদ বলেন, ‘আদালতের রায় যেহেতু গতকাল হলো, পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সব কাগজপত্র হাতে পাওয়া মাত্রই আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করবে। আসামিদের দেশে ফিরিয়ে এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘আমাদের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ভারতের কাছ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট (ডেফিনেট) উত্তর আমরা পাইনি। তবে যত দূর জানা গেছে, তাদের নিজস্ব একটি আইনি প্রক্রিয়া হয়তো রয়েছে, যা বর্তমানে চলমান। আসামিদেরকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করার পর থেকেই আমাদের যে বিশাল সংখ্যক বাংলাদেশি দেশের বাইরে অবস্থান করেন, সেই অভিবাসন প্রক্রিয়াটিকে কীভাবে আরও সুসংহত ও সুগম করা যায়, তা নিয়ে আমরা কাজ করছি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা ইতিমধ্যে এ ব্যাপারে বহু উদ্যোগ নিয়েছি এবং একটি ‘মাইগ্রেশন সেল উইং’ খোলা হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ফ্যাসিবাদী সরকার   সাজাপ্রাপ্ত   শামা ওবায়েদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close