বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
দেশজুড়ে
আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে পোনা অবমুক্ত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

উত্তর জনপদের মৎস্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনা ও মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলার বিভিন্ন জলাশয় ও নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার খাদ্য গুদামসংলগ্ন ঘাটে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করা হয়।

২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার আটটি স্থানে মোট ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে উপজেলা পরিষদ পুকুর, নৈদিঘীর গুচ্ছগ্রাম পুকুর, কাশিয়াবাড়ি গুচ্ছগ্রাম পুকুর, মাগুরা-আকবরপুর আদর্শ গ্রামের পুকুরসহ বিভিন্ন জলাশয় ও নদী রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকছুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ মো. রেজাউল ইসলাম বলেন, ‘দেশীয় অনেক মাছের প্রজাতি বর্তমানে বিলুপ্তির পথে। জলাশয় ও নদীতে পরিকল্পিতভাবে পোনা অবমুক্ত করার পাশাপাশি মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ ও অবৈধভাবে মাছ শিকার বন্ধ করা গেলে দেশীয় মাছের বৈচিত্র্য ফিরিয়ে আনা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘দেশীয় মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত আত্রাই উপজেলায় একটি মৎস্য ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলে দেশীয় মাছ সংরক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  আত্রাই   বিলুপ্তপ্রায়   দেশীয় মাছ   পোনা অবমুক্ত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close