বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      ফ্যাসিবাদী সরকারের প্রধানসহ সাজাপ্রাপ্তদের ফেরানোর প্রক্রিয়া চলছে : শামা ওবায়েদ      ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড      প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে : মাহদী আমিন       হাম উপসর্গে আরও আট শিশুর প্রাণহানি, আক্রান্ত ১৩২০      একনেকে অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প      
দেশজুড়ে
বজ্রপাতের ঝুঁকি কমাতে ২৫ হাজার তালবীজ রোপণ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বজ্রপাতের ঝুঁকি কমাতে বাগেরহাটের শরণখোলায় ২৫ হাজার তালবীজ রোপণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশের আয়োজনে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজোয়ান ইফতেকার, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, শরণখোলা বনবিভাগের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান, ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশের প্রধান নির্বাহী পরিচালক আসাদুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
 
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাতের প্রবণতা বাড়ছে। বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শরণখোলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশে ও উপযুক্ত স্থানে পর্যায়ক্রমে ২৫ হাজার তালবীজ রোপণ করা হবে।
   
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু তালবীজ রোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে বজ্রপাতের সময় করণীয় সম্পর্কে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের সচেতন করাও জরুরি। একটি তালগাছ বড় হতে সময় লাগে। তাই এখন থেকেই বেশি বেশি তালগাছ লাগানো গেলে ভবিষ্যতে বজ্রপাতের ঝুঁকি মোকাবিলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

এ প্রকল্পের মাধ্যমে শরণখোলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ২৫ হাজার তালবীজ রোপণ করা হবে। স্থানীয়দের পাশাপাশি শিক্ষার্থীদেরও এ সব গাছের পরিচর্যা ও সংরক্ষণে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রেজোয়ান ইফতেকার বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় তালবীজ রোপণ একটি সময়োপযোগী সিদ্ধান্ত। সেচ্ছাসেবী সংগঠন ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশের মত অন্য সংগঠনগুলো এগিয়ে আসলে বজ্রপাতের ঝুঁকি কমানো যাবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শরণখোলা   বজ্রপাতের ঝুঁকি   তালবীজ   রোপণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close