বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      
জাতীয়
বর্তমান সরকার পার্বত্যবাসীর জন্য খুবই আন্তরিক : সাচিং প্রু
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৮ পিএম আপডেট: ১৬.০৯.২০২৬ ১০:২০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী বলেছেন, ‘বর্তমান সরকার পার্বত্য এলাকার মানুষের সার্বিক উন্নয়নে অত্যন্ত আন্তরিক। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রের অগ্রগতি প্রধানমন্ত্রীর সরাসরি নজরদারিতে রয়েছে। পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে একটি সেতু ও আরসিসি সড়ক প্রকল্পের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে কুহালং ইউনিয়নের ক্রাউ আমতলীপাড়া সেতু এবং ডলুপাড়া আরসিসি সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সরকার   পার্বত্যবাসী   সাচিং প্রু  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close