বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: এনসিপি-জামায়াতে তারুণ্য, নতুন চ্যালেঞ্জে বিএনপি      সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      ফ্যাসিবাদী সরকারের প্রধানসহ সাজাপ্রাপ্তদের ফেরানোর প্রক্রিয়া চলছে : শামা ওবায়েদ      ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড      প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে : মাহদী আমিন       হাম উপসর্গে আরও আট শিশুর প্রাণহানি, আক্রান্ত ১৩২০      
দেশজুড়ে
শজিমেকে রোগীর স্বজনদের হট্টগোলে আহত ৪ আনসার, আটক ৪
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ এএম আপডেট: ১৭.০৯.২০২৬ ১০:২৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজন ও ট্রলি বহনকারী এক কর্মীর মধ্যে হট্টগোল থামাতে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন। তাদের মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে রোগীর সঙ্গে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আহত আনসার সদস্যরা হলেন শাহিনুর, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন ও আজাদ। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও আনসার সদস্যরা জানান, বুধবার রাতে বগুড়া শহরের বৌ-বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ আহত হন। তার বন্ধুরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে ট্রলি বহনকারী নাহিদের সঙ্গে রোগীর বন্ধুদের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ৬ থেকে ৭ জন নাহিদকে মারধর শুরু করেন বলে অভিযোগ। খবর পেয়ে জরুরি বিভাগের দায়িত্বে থাকা আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে চার আনসার সদস্য আহত হন। আনসার সদস্যদের দাবি, এ সময় তাদের ছুরিকাঘাত করা হয়েছে।

পরে পুলিশ ও অতিরিক্ত আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলায় জড়িত কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বোরহান উদ্দিন (১৮), তানভীর আহমেদ (১৭), সামির আহম্মেদ (১৮) ও রিশাদ (১৭)। পুলিশ জানিয়েছে, আটক চারজন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ও বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বগুড়ার জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ্ তুহিন বলেন, “হট্টগোল ঠেকাতে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন। তাদের ছুরিকাঘাত করা হয়েছে। তাঁরা আশঙ্কামুক্ত আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, “আনসার সদস্যদের মারধর করা হয়েছে এবং তাঁরা আহত হয়েছেন। ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।”


কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  শজিমেক   হামলা   আটক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close