বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      
দেশজুড়ে
রাজশাহীতে মাদক সেবনের অভিযোগে ৬ জনের দণ্ড
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৭ এএম আপডেট: ১৭.০৯.২০২৬ ১০:২৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

তিনি জানান, বুধবার কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম অভিযান চালায়। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাজপাড়া থানার দাসপুকুর গ্রামের আব্দুল্লাহ (৩৫), চন্দ্রিমা থানার ঘোড়ামারা গ্রামের শাহীন (৩৬), শিরোইল কলোনির জুবায়ের হোসেন শিমুল (২৫), রাজপাড়ার লক্ষ্মীপুর ডিঙ্গাডোবা এলাকার মো. খোকন এবং তেরখাদিয়া মধ্যপাড়ার আলী খান।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।

এদিকে শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সেবনের অভিযোগে মো. আলামিন হোসেনকে আটক করা হয়। তিনি চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম বাররাস্তার মোড় এলাকার বাসিন্দা।

পরে ভ্রাম্যমাণ আদালত আলামিন হোসেনকে মাদকদ্রব্য সেবনের অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে ছয়জনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   মাদক সেবন   দণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close