বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      
দেশজুড়ে
নড়িয়ায় কবরস্থানের জমির টাকা নিয়ে বিরোধ, হামলায় নিহত ১
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কবরস্থানের জমি কেনার টাকা উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার ভূঁইয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুজন আহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভুমখাড়া ইউনিয়নের মানাখান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার ভূঁইয়া ওই এলাকার সেকেন্দার ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, মানাখান এলাকায় একটি কবরস্থানের জমি কেনার টাকা উত্তোলনকে কেন্দ্র করে একই এলাকার জয়দুল ঢালী ও আনোয়ার ভূঁইয়ার মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। বুধবার সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে জয়দুল ঢালী লাঠি দিয়ে আনোয়ার ভূঁইয়ার মাথায় আঘাত করেন বলে অভিযোগ। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে আনোয়ার ভূঁইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা অভিযুক্ত জয়দুল ঢালীর বাড়িতে অগ্নিসংযোগ করেন বলে জানা গেছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “কবরস্থানের জমি কেনার টাকা নিয়ে বিরোধের জেরে আনোয়ার ভূঁইয়া নামের এক ব্যক্তি প্রতিপক্ষের লাঠির আঘাতে মারা গেছেন বলে জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”



কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শরীয়তপুর   বিরোধ   নিহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close