বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      
খেলাধুলা
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ এএম

মাঠে রোদ উঠলেও ভেজা আউটফিল্ড শুকানো সম্ভব হয়নি। ফলে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির পর রোদ উঠলে দুই দলের ক্রিকেটাররা ওয়ার্ম-আপও করেন। তবে আগের ভারী বৃষ্টিতে আউটফিল্ড অতিরিক্ত ভেজা থাকায় শেষ পর্যন্ত ম্যাচ আয়োজন সম্ভব হয়নি।

নির্ধারিত সময়ের মধ্যে কিংবা সুপার ওভারের মাধ্যমে ম্যাচের ফল নির্ধারণের সুযোগ না থাকায় নিয়ম অনুযায়ী দুই দলের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হয়।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে, আর চীনের ৩৬তম। ফলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে কোনো বল মাঠে না গড়িয়েই শেষ চার নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

আগামী ২০ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি ভারত। শুক্রবার সকাল ১১টায় কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে ভারতীয় নারী দল।

এশিয়ান গেমসে এর আগে দুবার রৌপ্য ও একবার ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সাম্প্রতিক এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হারের ব্যর্থতা ভুলে এবার এশিয়ান গেমসের মঞ্চে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  এশিয়ান গেমস   সেমিফাইনাল   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close