বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
জয়পুরহাটে বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন পাঁচবিবির নছির মন্ডল স্কুল
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের ১২তম আসর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের ২৪ জন শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। চ্যাম্পিয়ন দলের মালিহা মমতাজ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো—জয়পুরহাট রামদেও সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, কালাই কাকলী শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়, পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, আক্কেলপুর ফজর উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়।

সকালে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী বলেন, “প্রথম ধাপের এই বিজয় শিক্ষার্থীদের মনোবল আরও বাড়িয়ে দেবে। অন্য শিক্ষার্থীরাও প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী হবে। আমি তাদের সাফল্য ও মঙ্গল কামনা করছি।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  জয়পুরহাট   বিজ্ঞান বিতর্ক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close