বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      
দেশজুড়ে
পঞ্চগড়ে মডেল ইউনাইটেড নেশন, আসছেন ফাতিহা আয়াত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তরুণ বক্তা, লেখক ও কনটেন্ট ক্রিয়েটর ফাতিহা আয়াত আসছেন উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে।

শুক্রবার ও শনিবার (১৮-১৯ সেপ্টেম্বর) পঞ্চগড় পাইওনিয়ার্সের আয়োজনে ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার ইনস্টিটিউটের মাঠে ‘মডেল ইউনাইটেড নেশন পঞ্চগড়-১’ নামে একটি প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

পঞ্চগড় পাইওনিয়ার্সের আয়োজনে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী এ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শতাধিক তরুণ শিক্ষার্থী ও ডেলিগেট অংশ নেওয়ার কথা রয়েছে। জাতিসংঘের আদলে আয়োজিত বিভিন্ন কমিটি সেশনে অংশগ্রহণকারীরা সমসাময়িক ও বৈশ্বিক বিষয়, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, নেতৃত্ব, গবেষণা ও বিতর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির এমপি।

এ ছাড়া ফাতিহা আয়াতসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

আয়োজকেরা জানান, ফাতিহা আয়াত তরুণ বয়সেই বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বক্তব্য দিয়ে পরিচিতি লাভ করেন। তিনি জলবায়ু পরিবর্তন, শিশুর অধিকারসহ বিভিন্ন বৈশ্বিক বিষয়ে জাতিসংঘ, হার্ভার্ড ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়েছেন। পাশাপাশি তিনি লেখালেখি ও শিক্ষামূলক কনটেন্ট তৈরি করেন। পঞ্চগড়ের কোমলমতি শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত ও অনুপ্রাণিত করতেই তাঁর পঞ্চগড়ে আসা।

এদিকে ফাতিহা আয়াতের আগমন ও ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে তরুণ শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকেরা বলছেন, এ আয়োজনের মাধ্যমে পঞ্চগড়ের তরুণ শিক্ষার্থীরা আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও নেতৃত্বের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

এ বিষয়ে পঞ্চগড় পাইওনিয়ার্সের টিমের সদস্য আহনাফ শাহরিয়ার সোহাগ বলেন, “আমাদের এই আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষার্থী অংশ নেবেন। ফাতিহা আয়াত অতিথি হিসেবে দুই দিনব্যাপী এ প্রোগ্রামে উপস্থিত থাকবেন। আমাদের এ ধরনের কার্যক্রম প্রতিবছর চলমান থাকবে।”

আরেক সদস্য মো. তন্ময় বলেন, “আমাদের এ আয়োজনে শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গন সম্পর্কে আগ্রহ বাড়বে। পাশাপাশি নেতৃত্ব, কূটনীতি, বিতর্ক ও যোগাযোগ দক্ষতা বিকাশেও অনেক সুযোগ তৈরি হবে।”

এ বিষয়ে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেন, “পঞ্চগড়ের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের লেখাপড়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও নেতৃত্বের বাস্তব অভিজ্ঞতা নিতে পারে—মূলত সে লক্ষ্যেই এমন আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য পঞ্চগড়ে আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   মডেল ইউনাইটেড নেশন   ফাতিহা আয়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close