বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
শালিখায় সাপের কামড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাগুরার শালিখায় সাপের কামড়ে আবির হোসেন সিয়াম (১১) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিয়াম শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের ছান্দড়া গ্রামের নিঠুর মোল্যার ছেলে। সে ছান্দড়া নূর ইসলামিয়া মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে সিয়াম বাড়ির বারান্দার করিডোরে বসে মোবাইল দেখছিল। এ সময় তাকে সাপে দংশন করে। প্রথমে বিষয়টি বুঝতে না পেরে পরিবারের সদস্যরা তার পায়ে চুন লাগান এবং তাকে মরিচ খাওয়ান।

পরে গভীর রাতে সিয়ামের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

নিহত সিয়ামের ভাই নয়ন জানান, রাত ৯টার দিকে সিয়াম বারান্দার করিডোরে বসে মোবাইল দেখছিল। হঠাৎ সাপে দংশন করলে প্রথমে সিয়াম বলেছিল, তাকে ছুঁচো কামড় দিয়েছে। পরে পরিবারের সদস্যরা তার পায়ে চুন লাগান এবং তাকে মরিচ খাওয়ান। গভীর রাতে অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শালিখা উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নেছা বলেন, “আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু শেষ মুহূর্তে হাসপাতালে আনার কারণে সিয়ামকে বাঁচাতে অক্ষম হয়েছি।”

এদিকে একমাত্র ছেলে সিয়ামের অকালমৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে।

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close