বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাক্‌স্বাধীনতা নিশ্চিত করেই সংশোধন হবে সাইবার সুরক্ষা আইন: আইনমন্ত্রী      রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন, মার্কিন শুল্কের চাপে ভারত-চীন      ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ফুরিয়ে আসছে, মিত্রদের সহায়তা চায় সৌদি      এনসিপি-জামায়াতে তারুণ্য, নতুন চ্যালেঞ্জে বিএনপি      সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      ফ্যাসিবাদী সরকারের প্রধানসহ সাজাপ্রাপ্তদের ফেরানোর প্রক্রিয়া চলছে : শামা ওবায়েদ      
দেশজুড়ে
২০০ কিলোমিটার দূরে মিলল নিখোঁজ তরুণী, ফিরলেন বাবার কাছে
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া থেকে নিখোঁজ হওয়ার প্রায় ২০০ কিলোমিটার দূরে জামালপুরের বকশীগঞ্জে অসুস্থ অবস্থায় উদ্ধার হয়েছেন মনোয়ারা বেগম (২৬) নামে এক তরুণী। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করে। পরে সাটুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিবারের সন্ধান পেয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে বাবার কাছে হস্তান্তর করা হয়।

মনোয়ারা বেগম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি গ্রামের আনোয়ার হোসেন ও নবীরন বেগম দম্পতির মেয়ে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের একটি দোকানের সামনে অসুস্থ অবস্থায় বসে ছিলেন মনোয়ারা। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উপজেলা প্রশাসনকে খবর দেন।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরিবারের কোনো সদস্যের সন্ধান না পাওয়ায় প্রশাসন তার পরিচয় শনাক্তের উদ্যোগ নেয়।

চিকিৎসায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে মনোয়ারা নিজের সম্পূর্ণ ঠিকানা বলতে না পারলেও ‘সাটুরিয়া’ সম্পর্কে ধারণা দিতে সক্ষম হন। এ তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন সাটুরিয়া উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। পরে তাদের সহযোগিতায় মনোয়ারার পরিবারের সন্ধান পাওয়া যায়।

খবর পেয়ে মনোয়ারার বাবা আনোয়ার হোসেন ও চাচা বুধবার সন্ধ্যায় বকশীগঞ্জে পৌঁছান। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মনোয়ারাকে বাবার কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তরের সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন ও উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর উপস্থিত ছিলেন।

মেয়েকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসন ও স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানান।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, “নিলক্ষিয়া এলাকায় অসুস্থ অবস্থায় তরুণীকে পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে সাটুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। পরিবারের সদস্যরা বকশীগঞ্জে আসার পর থানায় জিডি করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তরুণীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  জামালপুর   নিখোঁজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close