বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      
খেলাধুলা
মেসির জাদুতে নতুন মাইলফলক, ইন্টার মিয়ামির হয়ে ১০০ গোল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লিওনেল মেসির অর্জনের খাতায় যুক্ত হলো আরও একটি রেকর্ড। ক্যাম্পিওনেস কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে জয়ের ম্যাচে ২৪ মিনিটে গোলের দেখা পান তিনি। ২-০ গোলে জয়ের ম্যাচে কাসেমিরোকে দিয়েও করিয়েছেন একটি গোল। এ জয়ে শিরোপাও ঘরে তুলেছে ইন্টার মিয়ামি। ব্যতিক্রমী এক হেডে মেসি গোলটি করেছেন। এটি ছিল ইন্টার মিয়ামির হয়ে মেসির ১০০তম গোলও।

সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজের ক্রস থেকে মেসির গোলটি আসে। উরুগুইয়ান এ ফরোয়ার্ড দূরের পোস্টে বল পাঠান। সেখানে থাকা কলম্বিয়ান ডিফেন্ডার ওয়াল্টার দিত্তার উপস্থিতি উপেক্ষা করে হেড করেন মেসি। বলটি ডান পোস্ট ঘেঁষে জালে জড়ায়। গোলরক্ষক জেরেমি মার্কেজের কিছুই করার ছিল না।

এ গোলের মধ্য দিয়ে ইন্টার মায়ামির হয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। ১১৫টি অফিসিয়াল ম্যাচে তার গোল এখন ১০০টি। সঙ্গে রয়েছে ৫৬টি অ্যাসিস্ট। এর ফলে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করলেন তিনি।

গোলদাতার ভূমিকায় না থেকে ম্যাচের শেষদিকে অ্যাসিস্টদাতা হয়ে ওঠেন মেসি। বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত একটি ক্রস বাড়িয়ে দেন তিনি। সেটি কাজে লাগিয়ে হেডে ইন্টার মিয়ামির হয়ে নিজের চতুর্থ গোল করেন কাসেমিরো। মাত্র ১৩ ম্যাচেই ক্লাবটির হয়ে চার গোল হলো তার।

ক্যাম্পিওনেস কাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান মেসি। ক্যারিয়ারের বর্ণিল অর্জনের তালিকায় যোগ হলো আরও একটি ব্যক্তিগত স্বীকৃতি।

মেসির এ গল্প অবশ্য নতুন নয়। ইন্টার মিয়ামির জার্সিতে তার প্রথম গোলটিও এসেছিল এ মেক্সিকান ক্লাবটির বিপক্ষে। ২০২৩ সালের ২১ জুলাই দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিকে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। তিন বছর পর সেই ক্রুজ আজুলের বিপক্ষেই আবার গোল করলেন মেসি এবার হেডে, সঙ্গে থাকল একটি অ্যাসিস্টও।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মেসি   মাইলফলক   ইন্টার মিয়ামি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close