বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
বিনোদন
‘আমার আব্বা আর নেই’— সংগীতশিল্পী সালমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাবা হারালেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বাবার মৃত্যুর খবর জানান এ গায়িকা।

আবেগঘন ওই পোস্টে সালমা লেখেন, ‘আমার আব্বা আর নেই।’ তার এ পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা মন্তব্যের ঘরে শোক ও সমবেদনা জানান। একই সঙ্গে সংগীতাঙ্গনের সহকর্মীরাও শোক প্রকাশ করেছেন।

এ গায়িকার বাবার নাম ফজলুল হক। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর কারণ এবং জানাজা ও দাফনের সময়-স্থান সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।

প্রসঙ্গত, সংগীতাঙ্গনে বেশ ব্যস্ত সময় পার করছেন গায়িকা সালমা। সম্প্রতি বিপ্লব সাহার সঙ্গে দ্বৈত কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘প্রেম লীলা’ গানটি। লোকজ ঐতিহ্য ও প্রেমের আবহে নির্মিত গানটির মিউজিক ভিডিওও উন্মুক্ত হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সংগীতশিল্পী   সালমা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close