বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       
দেশজুড়ে
পরিবেশ রক্ষায় ‘টেল প্লাস্টিক’ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পরিবেশবান্ধব চিন্তাধারা গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ‘টেল প্লাস্টিক রচনা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁও ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁ শাখার সভাপতি ফজলুল হক ভূইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, নাজিমুদ্দিন, রাকিব হাসান, মো. বাবুল, বিদ্যালয়ের পরিচালক পীর মোহাম্মদ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার নয়। সমাজের প্রতিটি মানুষকে এ বিষয়ে দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ, জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে সচেতন করে তুলতে হবে।

তারা আরও বলেন, অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক বর্জ্য নদী-খাল, জলাশয়, মাটি ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। তাই প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি যত্রতত্র প্লাস্টিক বর্জ্য না ফেলে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের নিজ নিজ পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে পরিবেশ সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে মো. হোসাইন বলেন, ‘শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি।’ পরিবেশ রক্ষায় ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজকরা পরিবেশ রক্ষায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close