বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      
দেশজুড়ে
পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে বান্দরবানে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বান্দরবানের পর্যটন খাতকে আরও গতিশীল ও পর্যটকবান্ধব করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু এমপি।

সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বান্দরবানে প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটকের আগমন বাড়ছে। পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে পর্যটন সংশ্লিষ্ট প্রতিটি খাতকে আরও গতিশীল ও সেবামুখী হতে হবে। পর্যটনকেন্দ্র ও সড়কগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পর্যটকদের পরিবহন, হোটেল-মোটেল, রেস্তোরাঁ, গাইডসহ সংশ্লিষ্ট সব খাতের জনবলকে আরও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। 

এ সময় বক্তারা পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া ও খাবারের অস্বাভাবিক দাম নেওয়া থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানান।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু এমপি বক্তব্য রাখতে গিয়ে বান্দরবানসহ তিন পার্বত্য জেলার পর্যটন খাতকে আরও সুন্দরভাবে সাজানোর আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এই সরকারের আমলে পার্বত্য এলাকার পর্যটন শিল্পের উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হবে এবং তার সুন্দর বাস্তবায়ন করা হবে।

জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে সভায় বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার রুবায়েত জামিল, পুলিশ সুপার মো. ওয়াহাবুল ইসলাম খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা হীরামনিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং পর্যটন ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close