বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      
দেশজুড়ে
আক্কেলপুরে তিতুমীর এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে তিতুমীর এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেসের মোড়ের বেলার গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পরনে ছিল জিন্সের প্যান্ট। ঘটনাস্থলের পাশ থেকে এক জোড়া স্যান্ডেল পাওয়া গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ব্যক্তি সকাল থেকেই কেসের মোড় ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে তিনি স্থানীয় একটি চায়ের দোকানে গিয়ে পানি পান করেন। এরপর কিছু সময়ের মধ্যে তাকে বেলার গেট এলাকার রেললাইনের কাছে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস আক্কেলপুর স্টেশন পার হয়ে বেলার গেট এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি রেললাইনের ওপর ছিলেন। তখন ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। এতে তার মরদেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।

আক্কেলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হাসিবুল হাসান বলেন, সকাল ১০টা ২০ মিনিটের দিকে আক্কেলপুর স্টেশন থেকে তিতুমীর এক্সপ্রেস ছেড়ে যায়। ওই ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় তদন্ত করবে। মরদেহ উদ্ধার এবং তদন্তের পর নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close