বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
ফ্রিজে পচা মাংস সংরক্ষণ করে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা-বাসি মাংস সংরক্ষণ ও বিক্রির দায়ে তারেক তাজু নামের মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফ্রিজে রাখা প্রায় এক মন পঁচা-বাসি মাংস জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল বাজারের অভিযানে এ জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
 
জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জোনাইল বাজারের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাংস ব্যবসায়ী তারেক তাজুর দোকান পচা-বাসি মাংস বিক্রি করতে দেখা যায়। পরে তার দোকানের ফ্রিজে রাখা পচা-বাসি প্রায় ৪০ কেজি মাংস জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে তাজু ফ্রিজে বাসি ও পচা মাংস জমিয়ে রেখে তাজা মাংসের সঙ্গে মিশিয়ে সাধারণ ক্রেতাদের কাছে চড়া দামে বিক্রি করছিলেন। 

পরবর্তীতে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১’-র ১৭ ধারার সংশ্লিষ্ট আইনের মাংস ব্যবসায়ী তারেক তাজুকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। তা আদায় করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে জব্দকৃত দুর্গন্ধযুক্ত মাংসগুলো তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, ‘বাজার মনিটরিংয়ের সময় মাংস ব্যবসায়ী তারেক তাজুর দোকানের মাংস দেখে সন্দেহ হয়। পরে তার দোকানের ফ্রিজে রাখা পচা-বাসি মাংস পাওয়া যায়। পরে মাংস জব্দ করে মাটিতে পুতে ধ্বংস করা হয়। এ সময় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে মাদারগঞ্জ উপজেলার প্রতিটি বাজারে এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জ   ফ্রিজ   পচা মাংস   বিক্রি   ব্যবসায়ী   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close