বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      ● একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না      ● দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি      ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      
দেশজুড়ে
নরসুন্দা নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নরসুন্দা নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের শ্রীপুর মোড় ঈদগাহ মাঠের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নবজাতকের মরদেহ নদীতে ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে গুজাদিয়া ইউনিয়নের শ্রীপুর মোড় ঈদগাহ মাঠের পাশ দিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি নদীর তীর দিয়ে যাচ্ছিলেন। এ সময় নরসুন্দা নদীর পানিতে তারা নবজাতকের মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান। খবর পাওয়ার পর করিমগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ভাসমান অবস্থায় থাকা নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নদীতে নবজাতকের মরদেহ ভেসে ওঠার ঘটনায় তারা হতবাক হয়েছেন। কে বা কারা নবজাতকটিকে নদীতে ফেলে গেছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং নবজাতকের পরিচয় শনাক্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কে বা কারা নবজাতকের মরদেহ নদীতে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   নরসুন্দা নদী   নবজাতক   মরদেহ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close