বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
মাকে মারধর ও বাড়ি ভাঙচুরের ঘটনায় যুবকের কারাদণ্ড
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ফরিদপুর উপজেলায় মাদকদ্রব্য সেবন করে বৃদ্ধ মাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে মামুনুর রশিদ (২৮) নামের যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ফরিদপুর থানার খলিশাদহ গ্রামে নিজ বসতবাড়িতে মাদকদ্রব্য সেবন করে মাকে মারধর এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মামুনুর রশিদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মামুনুর রশিদ খলিশাদহ গ্রামের মৃত আবু মুসার ছেলে।

পরে তাকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিনের কাছে হাজির করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামুনুর রশিদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ফরিদপুর থানার মামলা নম্বর-২২/২০২৬। দণ্ডপ্রাপ্ত মামুনুর রশিদকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মাকে মারধর   বাড়ি ভাঙচুর   যুবক   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close