বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
মেধাবী জাহিদুলের পাশে ইউএনও, বাড়িয়ে দিলেন মানবিকতার হাত
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অভাব-অনটন যেনো মেধার পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে—এমন প্রত্যাশা নিয়ে মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক। সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহ জুগিয়েছেন তিনি।

জাহিদুল ইসলাম তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মোয়াজ্জেমপুর উচ্চবিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছে।
 
সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তার এমন কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক, পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। 

জাহিদুলের সাফল্যের কথা জানতে পেরে তার সঙ্গে দেখা করেন ইউএনও।
 
এ সময় তিনি জাহিদুলের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও পারিবারিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি তার উচ্চশিক্ষার পথচলায় পাশে থাকার আশ্বাস দেন।

মেহেদী হাসান মানিক বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। জাহিদুল ভালো ফল করেছে। তার এ মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও ভালো করার সুযোগ তৈরি করতে হবে।’

জাহিদুল ইসলাম জানায়, এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর উচ্চশিক্ষা নিয়ে তার অনেক স্বপ্ন তৈরি হয়েছে। ইউএনওর কাছ থেকে সহযোগিতা ও উৎসাহ পেয়ে সে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করার অনুপ্রেরণা পেয়েছে।

স্থানীয়রা বলেন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে। এতে প্রত্যন্ত হাওরাঞ্চলের শিক্ষার্থীরা নিজেদের স্বপ্ন পূরণে আরও সাহস পাবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  তাহিরপুর   ইউএনও   মানবিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close