বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
নীলফামারীতে টিটিসির চাকরি মেলায় সিভি জমা পড়লো তিন হাজার
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৪ পিএম আপডেট: ১৭.০৯.২০২৬ ৫:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নীলফামারীর আয়োজনে দ্বিতীয় বারের মত দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত চাকুরী মেলায় দশটি প্রতিষ্ঠান প্রায় চার হাজার চাকুরী প্রত্যাশীর জীবন বৃত্তান্ত গ্রহণ করেছে।

এ দিন সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) নিয়াজ ভূইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিটিসি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাসুদ রানা, নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, টিটিসির চীফ ইন্সট্রাকটর মশিউর রহমান, ইন্সট্রাকটর আব্দুল মতিন, ইন্সট্রাকটর রেজওয়ান হোসেন ও জব প্লেসমেন্ট অফিসার আরিফুর রহমান প্রমুখ।

মেলায় শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান অভিজাত গ্রুপ, ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, আয়েশা আবেদ ফাউন্ডেশন, নীলসাগর গ্রুপ, উত্তরা সোয়েটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, সনিক বাংলাদেশ, সেভেন সেকশন লিমিটেড, স্মাইল আর্টস কোম্পানি লিমিটেড ও গোল্ড ম্যানুফ্যাকচার লিমিটেড অংশ নেয়।

চাকুরী প্রত্যাশী সদর উপজেলার কচুকাটা এলাকার আতিকুজ্জামান বলেন, ‘এ রকম মেলা আয়োজনের ফলে বেকার যুবদের অনেক উপকারে আসে। চাকুরীর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্না দেয়ার প্রয়োজন হয়। একসঙ্গে এতগুলো প্রতিষ্ঠানে অংশগ্রহণ করে সবখানে সিভি জমা দিতে পেরেছি।’

আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানায়, ২০২৫ সালে প্রথমবারের মত চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছিলো। প্রায় চার হাজার সিভি জমা পড়ে ১৫টি উৎপাদনকারী প্রতিষ্ঠানে। এতে চার হাজার বেকার যুব সিভি জমা দিলেও প্রায় দুই হাজার জনের চাকুরি হয়।

মাসুদ রানা বলেন, ‘দ্বিতীয় বারের মতো আজকে চাকুরী মেলা অনুষ্ঠিত হলো। প্রায় তিন হাজার সিভি জমা পড়ে দশটি প্রতিষ্ঠানে। আশা এবারও দেড় হাজারেরও বেশি চাকুরি প্রত্যাশী ডাক পাবে।’

অধ্যক্ষ জানান, ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-র অর্থায়নে এ মেলা অনুষ্ঠিত হয়। যেভাবে আমরা সাড়া পাচ্ছি আমাদের আরো চাকুরি মেলা করার পরিকল্পনা রয়েছে। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   টিটিসি   চাকরি মেলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close