বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
রাজনীতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।

এই সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সাইফুল হক জাতীয় সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়ে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে তাকে নির্বাচন ও তার এই দায়িত্ব গ্রহণ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

সাইফকুল হক আশা প্রকাশ করেন, রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসেবে প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারায় দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তিনি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন।
 
রাষ্ট্রপতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং শ্রদ্ধার সাথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীসহ দেশের জনগণের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মির্জা ফখরুল ইসলাম আলমগীর   সাইফুল হক   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি   রাষ্ট্রপতি   বঙ্গভবন   বহ্নিশিখা জামালী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close