বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইনের অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় দাতা সংস্থা কোইকার অর্থায়নে সেভ দ্যা চিলড্রেন-বাংলাদেশর কারিগরি সহায়তায় আরডিআরএস-বাংলাদেশের জননী প্রকল্প মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। 


হাতীবান্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)নুরুল ইসলাম মিঠুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জননী প্রকল্পের অফিসার (জিআরসিএম) নুর আলম, হাতীবান্ধা প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন প্রমুখ। 

বিচারকের দায়িত্ব পালন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিতার্কিক জামাল হোসেন, শিব সুন্দর, গোপাল চন্দ্র রায়।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় উপজেলার পারুলিয়া তফসিলি  উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, গড্ডিমারী হাইস্কুল, নিছন দই আজিজুর রহমান উচ্চবিদ্যালয় এবং দই খাওয়া বালিকা উচ্চবিদ্যালয়কে বিচারকগণ বিজয়ী নির্বাচিত করেন।

জননী প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে রংপুর বিভাগের মাতৃ মৃত্যু কমানো এবং বাল্যবিবাহ রোধ কল্পে সামগ্রিক প্রচারণা করা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  হাতীবান্ধা   বাল্যবিবাহ   স্কুল বিতর্ক   প্রতিযোগিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close