বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৪৩      উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন : ইসি      স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি      দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী      বাক্‌স্বাধীনতা নিশ্চিত করেই সংশোধন হবে সাইবার সুরক্ষা আইন: আইনমন্ত্রী      রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন, মার্কিন শুল্কের চাপে ভারত-চীন      ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ফুরিয়ে আসছে, মিত্রদের সহায়তা চায় সৌদি      
দেশজুড়ে
মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করতে হবে : অশোক বিক্রম
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেছেন, ‘মাদক কারবারিরা ব্যবসার স্বার্থে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। সামাজিকভাবে বয়কটের পাশাপাশি তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।’

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দেবিদ্বারের রাজামেহার উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

‘সবাই মিলে রুখবো মাদক, গড়বো সুস্থ সমাজ’ স্লোগানে আবেদা মান্নান ফাউন্ডেশনের উদ্যোগে ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

ইউএনও বলেন, ‘কিশোরদের মাদকাসক্তি শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি তাদের অপরাধ জগতের দিকে ঠেলে দিতে পারে। মাদক ও কিশোর গ্যাং থেকে সন্তানদের রক্ষায় পরিবার ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে।’ 

পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধান আলোচক দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে।’ 

ঘর থেকেই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আবেদা মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন, দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার ও জুবায়ের ইবনে মামুন।

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজামেহার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার   মাদক কারবারি   বয়কট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close