বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার সাত
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধারসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২০ কেজি গাঁজাসহ একজন, ৮ কেজি গাঁজাসহ আরও একজন, জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন, জিআর পরোয়ানাভুক্ত তিনজন এবং মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে গ্রেপ্তার করা হয়। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই আল-আমিন ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার দক্ষিণ চান্দলা ইউনিয়নের চান্দলা-রামচন্দ্রপুর এলাকায় জালাল খাঁনের বাড়ির দক্ষিণ পাশে মন্দবাগ-টানাব্রিজ সড়ক থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় রামচন্দ্রপুর এলাকার মো. রাকিব হোসেনকে (২৩) গ্রেপ্তার করা হয়।

এসআই ডি.এম.এ মজিদ ও এএসআই মো. নুর-আল-আহসানের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘী রেলগেট সংলগ্ন মল্লিকারদিঘী-নারায়ণপুর সড়ক থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মল্লিকারদিঘী এলাকার মো. হোসেন মিয়াকে (৫০) গ্রেপ্তার করা হয়।

এদিকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পৃথক অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি দক্ষিণ তেতাভূমির মোসা. শিউলী আক্তারকে গ্রেপ্তার করা হয়। একই দিনে জিআর পরোয়ানাভুক্ত আসামি মিটন চন্দ্র দাস (২৫), মোসা. পাখি আক্তার ওরফে শিউলী আক্তার (২৭) এবং বাগড়া এলাকার মো. শরীফ হোসেন আকাশকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া এসআই মো. শামীম হোসেনের অভিযানে মাদক সেবনের অপরাধে হাবিবুর রহমানকে (৪০) মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তার সাত আসামিকে আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   পুলিশ   অভিযান   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close