বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল শিশু নুসাইবার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নুসাইবা মণি নামের ১৮ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের টান সিদলা (পশ্চিমপাড়া) গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নুসাইবা মণি ওই গ্রামের মোহাম্মদ শফিকুল ইসলামের মেয়ে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নুসাইবা মণি বাড়ির পাশেই খেলছিল। এ সময় পরিবারের সদস্যদের নজর এড়িয়ে খেলার একপর্যায়ে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। 

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নুসাইবা মণিকে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে নুসাইবা মণিকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। মাত্র ১৮ মাস বয়সী শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোক বিরাজ করছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি বর্তমানে ছুটিতে আছি। তবে ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখছেন।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  হোসেনপুর   শিশু   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close