বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
রাজধানী
বাংলামোটর-শাহবাগে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাংলামোটরের রূপায়ণ টাওয়ার এলাকা থেকে শুরু হয়ে অভিযানটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। 

প্রধান অতিথি হিসেবে কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।

অভিযানে সড়ক ও ফুটপাতের জমে থাকা বর্জ্য অপসারণ, অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিতকরণ ও ধ্বংসসহ ডেঙ্গু প্রতিরোধে নানা পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার উপস্থিতি রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হয়।

মো. খয়বর রহমান বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনের পাশাপাশি সার্বিক পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর সমান গুরুত্ব দিতে হবে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন দুই শিফটে—ভোর ৪টা থেকে সকাল ৯টা এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। প্রাক-বর্ষা মৌসুমের জরিপে যেসব এলাকা ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছিল, সেখানে দিনব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, ‘‘নিয়মিত কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।’’

অভিযানে ডিএসসিসির সংশ্লিষ্ট আঞ্চলিক কর্মকর্তা ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডিএসসিসি   ডেঙ্গু   ডেঙ্গু প্রতিরোধ   মশক নিধন   এডিস মশা   পরিচ্ছন্নতা অভিযান   মো. খয়বর রহমান   ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন   মশাবাহিত রোগ   জনসচেতনতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close