বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
আন্তর্জাতিক
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার সময় এসে গেছে : পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৩ পিএম
খাজা মুহম্মদ আসিফ

খাজা মুহম্মদ আসিফ

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের মক্কায় ড্রোন হামলা করায় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার সময় এসে গেছে বলে মনে করছে পাকিস্তান। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ।

সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “আমরা মক্কা চুক্তির অংশীদার হিসেবে নিজেদের দায়িত্ব পালন করব এবং আমরা মনে করি, এ চুক্তি সক্রিয় করার সময় এসে গেছে। কারণ খোদ মক্কায় হামলা হয়েছে।”

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র শহর মক্কার দিকে একটি বিস্ফোরকবাহী ড্রোন ধেয়ে আসে, তবে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে সেটিকে আটকে দিয়ে ধ্বংস করে দেয় সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী।

এই ড্রোন হামলার জন্য ইয়েমেনের হুথি গোষ্ঠীকে দায়ী করে বিবৃতি দিয়েছে সৌদি আরব, তবে হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, “আমাদের লক্ষ্যবস্তুগুলো সৌদি আরবের জ্বালানি ও সামরিক খাতের সঙ্গে সংশ্লিষ্ট। ধর্মীয় বা পবিত্র কোনো স্থাপনাকে কখনও আমরা লক্ষ্যবস্তু করি না।”

সাক্ষাৎকারে হুথি বাহিনীকে সতর্কবার্তা দিয়ে খাজা আসিফ বলেছেন, “পরবর্তী যদি কখনও মক্কায় হামলা হয়, তাহলে পাকিস্তান মক্কা চুক্তি সক্রিয় করার জন্য অপেক্ষা করবে না। কারণ পাকিস্তান মনে করে, ধর্মীয় স্থাপনা ও স্থান রক্ষা করা একটি পবিত্র কর্তব্য।”

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মক্কা   মক্কা প্রতিরক্ষা চুক্তি   পাকিস্তান   খাজা মুহম্মদ আসিফ   সৌদি আরব   হুথি   ইয়েমেন   ড্রোন হামলা   ইয়াহিয়া সারি   মক্কায় হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close