বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
নীলফামারী আলিয়া মাদরাসা মাঠ রক্ষায় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারী আলিয়া মাদরাসার মাঠ রক্ষার দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এলাকাবাসীর আয়োজনে মাদরাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

নীলফামারী বড় মসজিদের সভাপতি মো. আব্দুস সামাদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বড় মসজিদের পেশ ইমাম মাওলানা খন্দকার আশরাফুল হক নূরী, নীলফামারী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল মান্নান, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইণ্ডাস্ট্রিজের সাবেক সিনিয়র সহসভাপতি মো. ফরহানুল হক, নীলফামারী জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, সমাজ সেবক মো. মোসলেম উদ্দীন, মো. মিজানুর রহমান লিটু, মো. হাফিজুর
রহমান, মো. সানাউল হক তনি, ব্যবসায়ী মো. আলাউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতায় শিক্ষার প্রসারে ১৯৬৬ সালে প্রতিষ্ঠানটি গড়ে তুলে এলাকাবাসী। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার পাশপাশি বিকালে প্রতিষ্ঠানের মাঠে এলাকার শিশুরা খেলাধুলা করে আসছিল। একই সঙ্গে এলাকার মানুষের মৃত্যু হলে সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। কিন্তু সম্প্রতি মাদরাসা কর্তৃপক্ষ এলাকার মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা উপেক্ষা করে বন্ধ করে দিয়েছে শিশুদের খেলাধুলা। সম্প্রতি মাঠ সংকুচিত করে দোকানঘর নির্মার্ণের কাজ শুরু করা হয়েছে। 

বক্তারা এর প্রতিবাদ জানিয়ে মাঠ উন্মুক্ত রাখার দাবি জানান। এ ছাড়া সদ্য গঠিত মাদরাসার কমিটিতে এলাকার কোনো সদস্য না রাখায় ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সকলে।

সভায় জনস্বার্থে মাঠ রক্ষায় এলাকার বিশিষ্টজনদের নিয়ে কমিটি গঠন করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   আলিয়া মাদরাসা   মাঠ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close