বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষের মায়ের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৯ পিএম আপডেট: ১৭.০৯.২০২৬ ৮:২২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েলের মা মাহমুদা বেগম (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া চারটায় রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

তিনি বেশ কিছুদিন যাবৎ কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাদ জোহর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া গ্রামের শাইল্যার মোড় সংলগ্ন নিজ বাড়িতে মরহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনিছুর রহমান, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন সাংবাদিক আমিনুল হক, উপাধ্যক্ষ (কলেজ) মো. ফারুক আহমেদ, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, উপাধ্যক্ষ (কিন্ডারগার্ণ্টেন) জাবেদ আলী শেখ, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি মো. রেজাউল হক, সাধারণ সম্পাদক লায়ন মো. জোবাইদুল ইসলাম মিন্টু।

আরও শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইদুর রহমান সরকার, লায়ন আজমল হক সরকার, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আহম্মদ আলী সরকার, আইসঢাল খিয়ারপাড়া আলিম ও ভোকেশনাল মাদরাসার অধ্যক্ষ আফজাল-বিন নাজির, বাঙ্গালীপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, শেরে বহুমুখী বাংলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুল ইসলাম, সৈয়দপুর মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল হক প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সৈয়দপুর   কলেজ   অধ্যক্ষ   মায়ের   ইন্তেকাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close