বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ      হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৪৩      উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন : ইসি      স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি      দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী      বাক্‌স্বাধীনতা নিশ্চিত করেই সংশোধন হবে সাইবার সুরক্ষা আইন: আইনমন্ত্রী      
দেশজুড়ে
গুরুদাসপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, রিয়াজুল ইসলাম (ওসি তদন্ত) উপস্থিত ছিলেন। 

মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, চুরিসহ অপরাধমূলক বিভিন্ন  বিষয়ে মতামত তুলে ধরেন।
  
গুরুদাসপুরের আইন-শৃঙ্খলা স্বাভাবিক ও সর্বসাধারণের জান-মালের নিরাপত্তা বিধানে আরও কার্যকর পদক্ষেপে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা চেয়ে নবাগত ওসি আব্দুল হান্নান বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা ও অপরাধ নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’ 

তিনি আশা করেন মাদক নির্মল, অপরাধ দমনে সাংবাদিকরা সবসময় পুলিশের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তিনি মানবিক সমাজ গঠন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নির্মূলে পুলিশ-সাংবাদিক এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন ফাহমিদা আফরোজ, ওসি তদন্ত রিয়াজুল ইসলাম, সাংবাদিক আলী আককাছ, সাজেদুর রহমান, রাশিদুল ইসলাম, আব্দুস সালাম, জুয়েল হাসান টিপু প্রমুখ।

মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান উল্লেখ করে আব্দুল হান্নান জানান, তিনি ১৫ আগস্টে গুরুদাসপুর থানায় যোগদান করেছেন। এর মধ্যে ১৩ জন মাদকসেবী ও ৫ জন মাদক ব্যবসায়ী আটক, ডোভ টেষ্টের মাধ্যমে মাদকসেবী সনাক্তকরণসহ তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। কোনো পুলিশ সদস্যের মাদকের কারবারীদের সঙ্গে সখ্যতা প্রমানিত হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ছাড়া ইভটিজিং প্রতিরোধে বালিকাসহ বিভিন্ন বিদ্যালয়ের সামনে দুই ঘন্টা বিশেষ নজরদারী, মহাসড়কে নৈশ্যকালীন বিশেষ টহল জেরদার করা হয়েছে। থানার সামনে ডিউটি অফিসারে নম্বর প্রদর্শন, ওপেন হাউজ ডেসহ নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামীতে প্রতিমাসে এমন মতবিনিময় সভা করা হবে বলেও সভায় উল্লেক করেন তিনি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  গুরুদাসপুর   সাংবাদিক   ওসি   মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close